সংবাদদাতা, রায়গঞ্জ: নাবালিকা বধূর রহস্যমৃত্যুর ঘটনায় মঙ্গলবার স্বামী ও তার বউদিকে গ্রেপ্তার করল রায়গঞ্জের ভাটোল ফাঁড়ির পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতরা হল শম্ভু ঋষি ও যমুনা ঋষি। নাবালিকার বাবা সোমবার পুলিসের কাছে মেয়েকে খুনের অভিযোগ দায়ের করেন শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে এদিন পুলিস দু’জনকে গ্রেপ্তার করে। উল্লেখ্য, সোমবার রায়গঞ্জের ভাটোলের বহুরী গ্রামে শ্বশুরবাড়ি থেকে ওই বধূর মৃতদেহ উদ্ধার হয়। মৃত্যুর কারণ এখনও অজানা। পুলিস জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।



