সংবাদদাতা, লালবাগ: দুয়ারে পানীয় জল পৌঁছে দিতে উদ্যোগ নিল নবগ্রাম পঞ্চায়েত সমিতি। নবগ্রাম ব্লকের ন’টি পঞ্চায়েতে ২৩টি সাবমার্সিবল পাম্প বসাতে ইতিমধ্যে টেন্ডার ডাকা হয়েছে। খুব শীঘ্রই টেন্ডার ও ওয়ার্ক অর্ডার প্রক্রিয়া শেষ করে পাম্প বসানোর প্রক্রিয়া শুরু হবে। সব মিলিয়ে খরচ হবে প্রায় ৪১ লক্ষ টাকা। শুরুর দু’মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পানীয় জলের জন্য সাবমার্সিবল পাম্প বসানোর কাজ শুরু হচ্ছে খবর জানাজানি হতেই খুশির হাওয়া নবগ্রাম ব্লকজুড়ে।
Advertisement
নবগ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মহম্মদ এনায়েতুল্লা বলেন, সে অর্থে নবগ্রাম ব্লকে পানীয় জলের খুব একটা সমস্যা নেই। তবে যেটুকু রয়েছে এই প্রকল্পের ফলে তা মিটে যাবে। এবার থেকে মানুষ বাড়ির কাছেই পর্যাপ্ত পানীয় জল পাবে। প্রতিটি সাবমার্সিবল পাম্প প্রকল্প থেকে দেড় শতাধিক পরিবার উপকৃত হবে।
বেশ কয়েক বছর আগেও পানীয় জল নবগ্রাম ব্লকের অন্যতম সমস্যা ছিল। পিএইচই’র উদ্যোগে সমস্যা কিছুটা মেটে। গত কয়েক বছরে ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে একাধিক সোলার ট্রিটমেন্ট ওয়াটার প্ল্যান্ট চালু হয়েছে। পাশাপাশি ব্লকের প্রতিটি প্রান্তে বাড়িতে বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে আর্সেনিক মুক্ত পানীয় জল পৌঁছে দিতে বিনোদপুরে প্রায় সাড়ে তিনশো কোটি টাকা খরচে জল প্রকল্পের কাজ জোরকদমে চলছে। এরই মধ্যে ব্লকজুড়ে ন’টি পঞ্চায়েতে ২৩টি সাবমার্সিবল পাম্প বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে, নারায়ণপুরে ন’টি, নবগ্রামে একটি, পাঁচগ্রামে চারটি, গুড়াপাশলায় দু’টি, হজবিবি ডাঙায় দু’টি, কিরীটেশ্বরীতে একটি, মহরুলে দু’টি, অমৃতকুণ্ডে একটি এবং শিবপুরে একটি সাবমার্সিবল পাম্প বসানো হবে।
নারায়ণপুর পঞ্চায়েতের আদিবাসী পাড়ার বাসিন্দা মনোরঞ্জন মুর্মু বলেন, এলাকার বাসিন্দাদের পানীয় জলের জন্য প্রায় এক কিলোমিটার দূরে যেতে হয়। শুনছি এখানে পানীয় জলের সমস্যা মেটাতে আদিবাসী পাড়ায় একটি সাবমার্সিবল পাম্প বসানো হবে। প্রকল্পের কাজ শেষ হলে এখানকার শতাধিক পরিবার উপকৃত হবে। পাঁচগ্রাম পঞ্চায়েতের মিল্কির বাসিন্দা রাজেন ঘোষ বলেন, আমাদের দীর্ঘদিনের সমস্যা মিটতে চলেছে।