Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নবগ্রামে তৃণমূলের ধিক্কার মিছিলে বিপুল জনসমাগম

নবগ্রামে তৃণমূলের ধিক্কার মিছিলে বিপুল জনসমাগম
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: বিজেপির বিরুদ্ধে ডঃ বি আর আম্বেদকরের প্রতি কটূক্তির অভিযোগ তুলে শনিবার নবগ্রাম ব্লক তৃণমূলের তরফে ধিক্কার মিছিল বের হয়। শাসকদলের ব্লক কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি নবগ্রামের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। পরে নবগ্রাম বাসস্ট্যান্ডে একটি পথসভা হয়।
Advertisement
ধিক্কার মিছিলে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল, তৃণমূলের ব্লক সভাপতি মহম্মদ এনায়েতুল্লা সহ স্থানীয় নেতৃত্ব ও হাজার হাজার কর্মীসমর্থক পা মেলান। তৃণমূল নেতৃত্বের দাবি, এদিন ধিক্কার মিছিলে ১৫হাজারের বেশি মানুষ অংশ নেন।
জঙ্গিপুরের সাংসদ বলেন, নবগ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাংলাকে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ধিক্কার মিছিলে পা মিলিয়েছেন। ১০০ দিনের কাজ, আবাসের টাকা কেন্দ্র দেয়নি। সেই টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’, ওয়াকফ সংশোধনী বিল এনে বিজেপি একনায়কতন্ত্র কায়েম করতে চাইছে। আমরা চাইছি, দেশের মানুষ এর প্রতিবাদে শামিল হন।
বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল বলেন, কিছু ভুয়ো মিডিয়া সংস্থা রাজ্য সরকারের জনমুখী কর্মকাণ্ড নিয়ে অপপ্রচার চালাচ্ছে। ধিক্কার মিছিল থেকে তারও প্রতিবাদ জানানো হয়েছে। নবগ্রামের সর্বস্তরের মানুষ এই মিছিলে পা মিলিয়েছেন। এর আগে নবগ্রামের বুকে এত বড় মিছিল হয়নি।
সম্পর্কিত সংবাদ