Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নবগ্রামে পুকুরে বৃদ্ধের পচাগলা মৃতদেহ উদ্ধার

নবগ্রামে পুকুরে বৃদ্ধের পচাগলা মৃতদেহ উদ্ধার
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: মঙ্গলবার সকালে নবগ্রাম থানার অমৃতকুণ্ডু গ্রামের একটি পুকুর থেকে বৃদ্ধের পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম আনন্দ মণ্ডল (৭৫)। তিনি বাড়িতে একাই থাকতেন। মৃতের আত্মীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাত থেকে বৃদ্ধের খোঁজ মিলছিল না। মঙ্গলবার সকালে গ্রামের একটি পুকুর থেকে তাঁর পচাগলা মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় এক মহিলা বলেন, সোমবার বিকেল থেকে দুর্গন্ধ পাচ্ছিলাম। মনে করেছিলাম সাপ, ব্যাঙ কিছু একটা মরে পচেছে। এদিন সকালে পুকুরের পাশে কয়েকজন কাজ করছিলেন। তাঁরাই প্রথম পুকুরে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। পুলিসের অনুমান, ওই বৃদ্ধ কোনওভাবে পুকুরে পড়ে যান। তার জেরেই মৃত্যু হয়। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ