সংবাদদাতা, লালবাগ: নবগ্রাম থানার অনন্তপুর পল্লিমঙ্গল উন্নয়ন সমিতির উদ্যোগে রবিবার বিকেলে মহিলা ফুটবল প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রদর্শনী ম্যাচে অংশগ্রহণ করে ঝাড়খণ্ড শ্রীজা ইন্ডিয়া এবং আজিমগঞ্জ ট্রাইবাল কেয়ার ফুটবল অ্যাকাডেমি। শান্তির প্রতীক সাদাপায়রা উড়িয়ে প্রদর্শনী ম্যাচের উদ্বোধন করেন তৃণমূলের নবগ্রাম ব্লক সভাপতি মহম্মদ এনায়েততুল্লা। দু’দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচ উপভোগ্য হয়ে ওঠে। খেলায় ঝাড়খণ্ড শ্রীজা ইন্ডিয়া ১-০ গোলে জয়লাভ করে। খেলা দেখতে বহু মানুষ ভিড় করে।



