সংবাদদাতা, বহরমপুর: নবগ্রাম থানার রাইন্ডায় এক প্রৌঢ়া কীটনাশক খেয়ে আত্মঘাতী হছেন। বৃহস্পতিবার দুপুরে নাইমা বিবি(৫৬) নিজের বাড়িতে কীটনাশক খান। তাঁকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেডিক্যালেই তাঁর মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, দাম্পত্য কলহের জেরে ওই প্রৌঢ়া আত্মঘাতী হন।মৃতার পরিবার জানিয়েছে, বেশ কয়েকদিন ধরেই পরিবারে অশান্তি চলছিল। নাইমা বিবি বৃহস্পতিবার স্বামীকে ভাত দিলে তিনি রাগ করে খাননি। নাইমা বিবি নিজেও ভাত না খেয়ে ঘরে ঢুকে কীটনাশক খান।



