Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শিক্ষা শিবির

নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শিক্ষা শিবির
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: রবিবার নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিত হল। নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ের সামনে ম্যারাপ বেঁধে শিক্ষা শিবিরর আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল, তৃণমূলের নবগ্রাম ব্লক সভাপতি মহম্মদ এনায়েততুল্লা প্রমুখ। এদিনের কর্মিসভা থেকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে নেতৃত্ব ও কর্মীদের এখন থেকেই ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়।  বিধায়ক কানাইবাবু বলেন, ধর্মের নামে সুড়সুড়ি, জাতপাত, বিভাজনের রাজনীতি প্রতিষ্ঠিত করা হচ্ছে। সংবিধান প্রণেতা আম্বেদকারকে অবজ্ঞা, তাচ্ছিল্য করা হচ্ছে, গোটা দেশে বিজেপির নগ্নতা প্রকাশিত হচ্ছে মানুষের কাছে। 
Advertisement
তৃণমূলের ব্লক সভাপতি বলেন, এদিন বুথ ও অঞ্চল নেতৃত্বকে নিয়ে পার্টির ক্লাস অনুষ্ঠিত হয়। ব্লকের সব অঞ্চল ও বুথ সভাপতি উপস্থিত হন। এই শিক্ষা শিবিরে দলের সংগঠন আরও মজবুত করার পাশাপাশি বিধানসভার ভোট প্রক্রিয়ার কথাও উঠে আসে।
সম্পর্কিত সংবাদ