সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ ধাম স্টেশনের প্লাটফর্ম থেকে উদ্ধার হওয়া অসুস্থ প্রৌঢ়ের শেষ পর্যন্ত নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে মৃত্যু হল। রেল পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দীপককুমার মণ্ডল(৫২)। তাঁর বাড়ি মালদার লক্ষ্মীপুর নতুনটোলা গ্রামে। বৃহস্পতিবার বিকেলে নবদ্বীপ ধাম স্টেশনের তিন নম্বর প্লাটফর্ম থেকে আপ তিস্তাতোর্সা এক্সপ্রেসে ওঠার আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর কর্তব্যরত জিআরপি কর্মীরা তাঁকে উদ্ধার করেন। অসুস্থ অবস্থায় তাঁকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দীপকবাবুকে মৃত বলে ঘোষণা করেন।
Advertisement
জানা গিয়েছে, মালদার লক্ষ্মীপুর নতুনটোলা গ্রামের বাসিন্দা দীপককুমার মণ্ডল পেশায় শিক্ষক। তিনি মালদা বিরামপুর হাইস্কুলের বিজ্ঞানের শিক্ষক ছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি মালদা থেকে মায়াপুর এসেছিলেন। নবদ্বীপ ধাম স্টেশন থেকে বিকেলে ট্রেন ধরে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু ট্রেনে ওঠার আগে প্লাটফর্মেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
মৃতের ভাই সঞ্জীব মণ্ডল বলেন, দাদা মায়াপুর ইসকনের দীক্ষিত শিষ্য ছিলেন। মায়াপুরে একটি ফ্ল্যাট নেবেন বলে বায়নাও করেছিলেন। সেই ফ্ল্যাটের রেজিস্ট্রি প্রসঙ্গে কথাবার্তা বলতেই বৃহস্পতিবার সকালে মায়াপুরে এসেছিলেন। দাদার ইচ্ছা ছিল, চাকরি জীবন থেকে অবসর নেওয়ার পর শেষ বয়সে পরিবার নিয়ে মায়াপুরে থাকবেন। কিন্তু তার মধ্যেই এই ঘটনা ঘটে গেল। গতকাল নবদ্বীপ ধাম স্টেশনের রেল পুলিস দাদার কাছে থাকা ফোন থেকে আমাদেরকে ফোন করে এই দুঃসংবাদের কথা জানায়। শুক্রবার পুলিস মৃতদেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতাল মর্গে পাঠায়।