সংবাদদাতা, নবদ্বীপ: বাড়িতে না থাকার সুযোগে ঘরের তালা ভেঙে চুরি। নবদ্বীপের মালঞ্চ পাড়া চন্দ্রকলোনিতে এক গৃহস্থের বাড়ির আলমারি ভেঙে চুরি গেল সোনার গহনা সহ নগদ টাকা। সব মিলিয়ে বেশ কয়েক লক্ষ টাকার সামগ্রী চুরি গিয়েছে বলে অভিযোগ। নবদ্বীপ পুরসভার ১ নম্বর ওয়ার্ডের মালঞ্চ পাড়ার এই চুরির ঘটনাটি সোমবার সকালে নজরে আসে। খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিস চুরির তদন্ত শুরু করেছে।
Advertisement
জানা গিয়েছে, চন্দ্র কলোনীর বাসিন্দা রিনা দাস বাড়িতে একাই থাকেন। তাঁর মেয়ে প্রিয়া দাস ৬ বছর ধরে এসএসবিতে চাকরি করেন। উত্তরপ্রদেশে কর্মরত।
রিনা দাস জানান, বৃহস্পতিবার তিনি নবদ্বীপ স্বরূপগঞ্জ বোনের শাশুড়ির শ্রাদ্ধের কাজে গিয়েছিলেন। সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ বাড়ি ফিরে গেট খুলে ঘরে ঢুকে দেখেন ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড। টের পান দুটি ঘরের আলমারির লকার ভেঙে মেয়ের বিয়ের জন্য তৈরি করে রাখা সমস্ত গহনা এবং আলমারিতে থাকা নগদ টাকা নিয়ে চলে গেছে দুষ্কৃতীরা। রিনা জানান, মেয়ের বিয়ের জন্য সমস্ত গহনা বানিয়ে রেখে ছিলেন। দুটো সোনার বালা, শাখা ও পলা বাঁধানো, ছোট বড় বেশ কয়েক জোড়া কানের দুল, গলার নেকলেস, আংটি সহ প্রায় ৯ ভরি সোনার গহনা এবং নগদ প্রায় পঞ্চাশ হাজার টাকা সবই আলমারির লকারে মধ্যে রাখা ছিল। সেই আলমারির লকার ভেঙে সব কিছুই নিয়ে গেছে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে ছাদের চিলে কোঠার টিন ফাঁক করে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকেছিল। এরপর নিচের ঘরের চার পাঁচটি তালা ভেঙে আলমারির লকার থেকে সোনা গহনা নগদ টাকা নিয়ে চম্পট দেয়।