Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপের মহিশুরায় গ্যারাজ থেকে টোটো চুরি

নবদ্বীপের মহিশুরায় গ্যারাজ থেকে টোটো চুরি
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপের মহিশুরার এক ব্যবসায়ীর বাড়ির গ্যারেজ থেকে চুরি গেল একটি টোটো। মঙ্গলবার গভীর রাতের চরগদখালি ঘোষপাড়া ইন্দিরা পল্লির ঘটনা। বুধবার দুপুরে ওই টোটোর মালিক এক তাঁত ব্যবসায়ী নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন। 
Advertisement
জানা গিয়েছে, মহিশুরা পঞ্চায়েতের ঘোষপাড়া ইন্দিরা পল্লীর বাসিন্দা তাঁত ব্যবসায়ী তাপস মন্ডল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ব্যবসায়িক কাজ সেরে বাড়ীর গ্যারেজে টোটোটি রেখেছিলেন। টোটোর পাশে রাখা ছিল তাঁর স্কুটিটিও। অভিযোগ, মঙ্গলবার রাত ২-৪০ মিনিট নাগাদ ঘুম থেকে উঠে দেখেন টোটোর সামনের দিকে লাগানো শিকলটি মাটিতে পড়ে আছে। সেইসঙ্গে টোটোটি কে বা কারা চুরি করে নিয়ে গিয়েছে। 
তাঁত ব্যবসায়ী তাপস মন্ডল বলেন, বাড়ীর কাছে তাঁর একটি তাঁতের শাড়ির দোকান আছে। ব্যবসায়িক কাজকর্ম করার জন্য টোটোটি গত সেপ্টেম্বর মাসে কিনেছেন। মহিশুরা পঞ্চায়েত থেকে টোটোটি রেজিস্ট্রেশন করানো ছিল। প্রতিদিনের মতো মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ব্যবসায়িক কাজ সেরে টোটোটি গ্যারেজের ভেতর শিকল দিয়ে বেঁধে রাখা হয়। ওই গ্যারেজের ঘরে টোটোর পাশে রাখা ছিল স্কুটিটিও। তবে ওই গ্যারেজ ঘরের কোনও দরজা ছিল না। বুধবার দুপুরে এব্যাপারে  নবদ্বীপ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ওই ব্যবসায়ী জানিয়েছেন।
সম্পর্কিত সংবাদ