Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপে তালা ভেঙে গয়না ও লক্ষাধিক টাকা চুরি

নবদ্বীপে তালা ভেঙে গয়না ও লক্ষাধিক টাকা চুরি
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: তালা ভেঙে নবদ্বীপের একটি বাড়িতে সোনার গহনা সহ নগদ টাকা চুরি গেল। গয়না ও টাকা মিলিয়ে আনুমানিক প্রায় দেড় লক্ষ টাকার জিনিস চুরি গিয়েছে বলে অভিযোগ। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে নবদ্বীপের তিলিপাড়ায়। সোমবার সকালে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে নবদ্বীপ থানার পুলিস চুরির তদন্ত শুরু করেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, তিলিপাড়ার এক গৃহবধূর অভিযোগে জানান,  রবিবার রাত ৯ টা নাগাদ বাড়িতে তালা দিয়ে কালনায় তাঁর একটি বাড়িতে গিয়েছিলেন। সোমবার সকালে এক বান্ধবীর ফোনে জানতে পারেন তাঁর ঘরের তালা ভেঙে ঘরে জিনিসপত্র চুরি গিয়েছে। এরপর নবদ্বীপে ফিরে এসে দেখেন ঘরের ভেতরে ছোট একটি বাক্সের মধ্যে থাকা সোনার দুল, শাখা বাঁধানো, আরও বেশকিছু গয়না এবং নগদ ১ লাখ ১০ হাজার টাকা চুরি গিয়েছে। সোমবার সকালে নবদ্বীপ থানায় মহিলা লিখিত অভিযোগ দায়ের করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ