Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপে সারদামায়ের আর্বিভাব তিথি পালিত

নবদ্বীপে সারদামায়ের আর্বিভাব তিথি পালিত
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: শ্রীমা সারদা দেবীর ১৭২তম আবির্ভাব তিথি উদযাপন হল নবদ্বীপ রামকৃষ্ণ মিশনে। এদিন সকাল থেকে বিশেষ পুজো, চন্ডীপাঠ, হোম, ভোগারতির পর পাঁচ শতাধিক ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। শ্রীমায়ের জীবনীর উপর আলোচনা করেন রহড়া রামকৃষ্ণ মিশন বালকাশ্রমের স্বামী মুরলীধরানন্দজী মহারাজ। এদিন সন্ধ্যায় হাওড়ার শ্যামা কালচারাল ইউনিট ‹অবতারবরিষ্ঠ শ্রীশ্রীরামকৃষ্ণ ও সকলের মা সারদা› নামক গীতি আলেখ্য পরিবেশন করে। নবদ্বীপ মিশনের সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দজী মহারাজ বলেন, শ্রী শ্রী সারদা মায়ের আবির্ভাব তিথিতে বহু ভক্তের সমাগম হয়েছিল মিশনে। এদের অনেকেই মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিলেন। উল্লেখ্য এই অনুষ্ঠান উপলক্ষে শনিবার সকালে প্রভাত ফেরীতে বহু অনুরাগীরা অংশগ্রহণ করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ