Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপে সিপিএমের জেলা সম্মেলন

নবদ্বীপে সিপিএমের জেলা সম্মেলন
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপে শুরু হল সিপিএমের ২৫তম নদীয়া জেলা সম্মেলন। শনিবার নবদ্বীপ পুরসভার রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে এই সম্মেলনের উদ্বোধন করেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক মহম্মদ সেলিম, সিপিএমের নদীয়া জেলার সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য সুমিত দে, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুমিত বিশ্বাস প্রমুখ। দু’দিন ধরে চলবে সম্মেলন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০০জন প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন। এদিন সিপিএমের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সূচনা করা হয়। এরপর দলের শহিদদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।
Advertisement
সিপিএমের নবদ্বীপ এরিয়া কমিটির সম্পাদক তথা সম্মেলন অভ্যর্থনা কমিটির কোষাধ্যক্ষ বেচুগোপাল সিংহরায় বলেন, ২৫তম নদীয়া জেলা সম্মেলন এবার নবদ্বীপে অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনকে কেন্দ্র করে নবদ্বীপ ফেরিঘাট থেকে শুরু করে গৌরাঙ্গ সেতু এবং শহরে অধিকাংশ জায়গায় লাল পতাকায় সাজিয়ে তোলা হয়েছে। মশাল মিছিল করা হয়। পদযাত্রা করে অর্থ সংগ্রহও করা হয়েছে। সম্মেলন থেকে আগামী দিনে রাজনৈতিক লড়াইয়ের রণনীতি তৈরি হবে। এদিন ২৫ জন সদস্য পিছু একজন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রবীণ ৫০ জন দলীয় কর্মীকে সম্মানিত প্রতিনিধি করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ