Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপে সকার কাপে ত্রয়োদশ ম্যাচে জয়ী আজাদ হিন্দ ক্লাব

নবদ্বীপে সকার কাপে ত্রয়োদশ ম্যাচে জয়ী আজাদ হিন্দ ক্লাব
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: বুধবার নবদ্বীপ মিউনিসিপ্যাল সকার কাপের প্রথম রাউন্ডের ত্রয়োদশ ম্যাচে  জয়ী হল নবদ্বীপ আজাদ হিন্দ ক্লাব। এদিনের খেলায় নবদ্বীপ পুরসভার বিবেকানন্দ স্টেডিয়ামে তারা নবদ্বীপ বড়ালঘাট স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে। এদিন একজন বিদেশি খেলোয়াড় নিয়ে দল গঠন করেছিল আজাদ হিন্দ। অন্যদিকে বড়ালঘাট স্পোর্টিং ক্লাবে কোনও বিদেশিকে খেলতে দেখা যাযনি। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা শুরু হলেও তুলনামূলকভাবে আজাদ হিন্দের আক্রমণের চাপ বেশি ছিল। বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেন তাঁদের আক্রমণভাগের খেলোয়াড়েরা। পাশাপাশি বড়ালঘাট স্পোর্টিং ক্লাব বেশ কয়েকটি সুযোগ পায়। প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারিনি। দ্বিতীয়ার্ধে দু›দলই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময়ের শেষ মিনিটে আজাদ হিন্দ ক্লাবের হয়ে হেড করে জয়সূচক গোলটি করেন রাজু দাস।বৃহস্পতিবার প্রথম রাউন্ডের চর্তুদশতম ম্যাচে মুখোমুখি হবে শ্যামনগর প্রভাতী সঙ্ঘ ও কসবা সেন্ট্রাল ক্লাব।
Advertisement
সম্পর্কিত সংবাদ