Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপে সকার কাপে জয়ী সেবক সমিতি

নবদ্বীপে সকার কাপে জয়ী সেবক সমিতি
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: মঙ্গলবার নবদ্বীপ পুরসভার সকার কাপের প্রথম রাউন্ডের দ্বাদশ ম্যাচে জয়ী হল সেবক সমিতি। এদিন নবদ্বীপ বিবেকানন্দ স্টেডিয়ামে তারা টাইব্রেকারে নবদ্বীপ মণিপুর ফ্রেন্ডস ক্লাবকে ৫-৩ গোলে পরাজিত করে।
Advertisement
এদিন তিনজন বিদেশি খেলোয়াড় নিয়ে সেবক সমিতির দল মাঠে নেমেছিল। মণিপুর ফ্রেন্ডস ক্লাব এদিন ছ›জন বিদেশিকে খেলায়। শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা চলতে থাকে। প্রথমার্ধের ৩২  মিনিটের মাথায় বিদেশি খেলোয়াড় জুলিয়াস গোল করে সেবক সমিতিকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে দু’দলই হাড্ডাহাড্ডি লড়াই করে। তবে কিছুটা হলেও প্রাধান্য বেশি ছিল সেবক সমিতির। দ্বিতীয়ার্ধে ম্যাচের ২৬ মিনিটে হেড করে গোলে বল ঠেলে ম্যাচে সমতা ফেরান মণিপুরের বিদেশি খেলোয়াড় আবদুল। নির্ধারিত সময়ে খেলার ফল ১-১ শেষ হয়। শেষে টাইব্রেকারে ৫-৩ গোলে মণিপুরকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে উঠল সেবক সমিতি। আজ বুধবার প্রথম রাউন্ডের ত্রয়োদশ ম্যাচে মুখোমুখি হবে বড়ালঘাট স্পোর্টিং ক্লাব ও আজাদ হিন্দ ক্লাব।
সম্পর্কিত সংবাদ