Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপ সকার কাপে জয়ী ভ্রাতৃ সঙ্ঘ

নবদ্বীপ সকার কাপে জয়ী ভ্রাতৃ সঙ্ঘ
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ পুরসভা পরিচালিত সকার কাপের প্রথম রাউন্ডের শেষ খেলা তথা ১৬ তম ম্যাচে জয়ী হল নবদ্বীপ ভ্রাতৃ সঙ্ঘ। শনিবার নবদ্বীপ বিবেকানন্দ স্টেডিয়ামে তারা টাইব্রেকারে ৪-২ গোলে জোয়ানিয়া রাউতারা নবীন সঙ্ঘকে হারিয়ে পৌঁছে গেল প্রি-কোয়ার্টার ফাইনালে। এদিন কোনও বিদেশি খেলোয়াড় ছাড়াই মাঠে নামে দুটি দল। প্রথমার্ধে আক্রমণের ঝাঁঝ কিছুটা বেশি ছিল ভ্রাতৃ সঙ্ঘের। ২৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন প্রবীর মান্ডি। দ্বিতীয়ার্ধে ১৮ মিনিটে নবীন সঙ্ঘের স্ট্রাইকারকে অবৈধভাবে বাধা দেওয়ায় পেনাল্টি দেয় রেফারি। পেনাল্টি থেকে রঘু সর্দার গোল করে ম্যাচে সমতা ফেরান। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ গোলে শেষ হয়। টাইব্রেকারে নবীন সঙ্ঘকে হারিয়ে দেয় ভ্রাতৃ সঙ্ঘ। ১৬ ডিসেম্বর প্রথম প্রি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নবদ্বীপ কর্মমন্দির ও নবদ্বীপ সপ্তর্ষি ক্লাব।
Advertisement
সম্পর্কিত সংবাদ