Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপে সকার কাপে জয়ী বিদ্যানগর ফুটবল কোচিং সেন্টার

নবদ্বীপে সকার কাপে জয়ী বিদ্যানগর ফুটবল কোচিং সেন্টার
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: সকার কাপ ফুটবলের প্রি কোয়ার্টার ফাইনালে উঠল  বিদ্যানগর ফুটবল কোচিং সেন্টার। এদিন তারা নবদ্বীপ নবমিলন সঙ্ঘকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে দেয়। সোমবার দুপুরে বিবেকানন্দ স্টেডিয়ামে প্রথম রাউন্ডের ষষ্ঠ খেলা ছিল।  এদিনের খেলা নির্ধারিত সময়ে গোলশূন্য ভাবে শেষ হয়। এরপর পূর্ব বর্ধমানের বিদ্যানগর ফুটবল কোচিং সেন্টার টাইব্রেকারে জয়ী হয়। এদিন খেলার শুরু থেকেই দু’দলই আক্রমণ ও প্রতি আক্রমণ করে। দুই দলেই কোনও বিদেশি খেলোয়াড় ছিল না। মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সপ্তম ম্যাচে মুখোমুখি হবে নবদ্বীপ সপ্তর্ষি ক্লাব ও নবদ্বীপ বাস শ্রমিক ইউনিয়ন।
Advertisement
সম্পর্কিত সংবাদ