Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপে শ্বশুরবাড়ি থেকে ফেরার সময় দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নবদ্বীপে শ্বশুরবাড়ি থেকে ফেরার সময় দুর্ঘটনায় যুবকের মৃত্যু
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপের তেঘরিপাড়ায় বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম তন্ময় দাস(২৪)। বাড়ি এলানিয়া শিবতলা রোডের ফুলবাগান এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে তন্ময় শ্বশুরবাড়ি আমঘাটা থেকে বাইকে বাড়ি ফিরছিলেন। তেঘরিপাড়া বড় শ্যামা মন্দিরের কাছে তিনি বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাইকটি রাস্তার পাশে ত্রিফলা বাতিস্তম্ভে ধাক্কা মারে। গাড়ি থেকে ছিটকে পড়েন তন্ময়। তিনি মাথায় গুরুতর আঘাত পান। জখম তাঁকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁর মৃত্যু হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ