সংবাদদাতা, মায়াপুর: ‘বর্তমান’ পত্রিকার খবরের জেরে নবদ্বীপে স্বামী বিবেকানন্দের মূর্তি পরিষ্কার করা হল। নবদ্বীপ পুরভবন লাগোয়া উদ্যানে স্বামী বিবেকানন্দের ওই মূর্তিটি কয়েকদিন ধরেই কালিমাখা অবস্থায় ছিল। বিশ্ববরেণ্য মনীষীর মূর্তি এহেন অবস্থায় থাকায় জনমানসে ক্ষোভের সঞ্চার হয়। মঙ্গলবার বর্তমান পত্রিকায় এবিষয়ে খবর প্রকাশিত হওয়ার পরই পুরসভার টনক নড়ে।
Advertisement
ওই ওয়ার্ডের কাউন্সিলার সুকুমার রাজবংশী জানান, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের প্রতি আমাদের শ্রদ্ধাভক্তি রয়েছে। বিশেষ করে আমার দৃষ্টি এড়িয়ে যাওয়ায় মূর্তিটি এই অবস্থায় ছিল। নাহলে মূর্তিটি পরিষ্কার করতে এক মুহূর্তও দেরি হতো না।



