Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপে রামকৃষ্ণ মিশনে ভবনের দ্বিতলের উদ্বোধন

নবদ্বীপে রামকৃষ্ণ মিশনে ভবনের দ্বিতলের উদ্বোধন
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: রামকৃষ্ণ মিশন, নবদ্বীপে স্বামী আত্মস্থানন্দ ভবনের আংশিক নির্মিত দ্বিতীয় তলের দ্বারোদ্ঘাটন হল। শনিবার সকাল ১১টায় দ্বারোদ্ঘাটন করলেন বেলুড় মঠের অছি এবং স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র, কলকাতার সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ। রাজ্যসভার প্রাক্তন সাংসদ অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য্যের সাংসদ তহবিলের অর্থানুকুল্যে দ্বিতীয় তলের এই অংশটি নির্মিত হয়েছে।
Advertisement
উল্লেখ্য নবদ্বীপ রামকৃষ্ণ মিশনে বিবেকানন্দ অভ্যুদয় প্রকল্পে সপ্তম থেকে দশম শ্রেণির দুঃস্থ ছাত্রছাত্রীরা অবৈতনিক পাঠ, পুষ্টি, সাংস্কৃতিক শিক্ষা, ইংরাজিতে কথা বলা, কম্পিউটার প্রশিক্ষণ ইত্যাদি পরিষেবা পাবে। এই ভবনের প্রথম তলে ইতিমধ্যেই ১৩০ জন ছাত্রছাত্রী ওই পরিষেবাগুলি পাচ্ছে। এই ভবনের দাতব্য চিকিৎসালয়ে প্রতি সপ্তাহে ১০০ জন দুঃস্থ মানুষ চিকিৎসা পান। 
শাখার সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দজি মহারাজ বলেন, নবদ্বীপ শাখায় প্রতিনিয়ত নিত্যনতুন প্রকল্পের মাধ্যমে মানুষের সেবা করার চেষ্টা চলছে। এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা,  পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা।
সম্পর্কিত সংবাদ