Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপে প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু

নবদ্বীপে প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপের কানাইনগরে এক প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম বাণেশ্বর সেন(৫৯)। রবিবার দুপুরে মাজদিয়া-পানশিলা পঞ্চায়েতের পোল ফ্যাক্টরির পাশের একটি কলাবাগান থেকে ওই প্রৌঢ়কে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পুলিস। এরপর তাঁকে  স্থানীয় বিষ্ণুপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাণেশ্বরবাবুকে মৃত বলে ঘোষণা করেন। ওই প্রৌঢ় এক সময় তাঁত শ্রমিক ছিলেন। তবে মাঝে মধ্যে মাঠে দিনমজুরের কাজ করতেন। এদিন বাণেশ্বরবাবুকে বাড়ির কাছে কলাবাগানের মধ্যে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। দেহের পাশে একটি বোতল ও দু’টি ইঁদুর মারার বিষের খালি প্যাকেট পাওয়া গিয়েছে। স্থানীয়দের অনুমান, বিষ খেয়ে তিনি আত্মঘাতী হয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ