সংবাদদাতা, নবদ্বীপ: খোদ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে টোটো চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল নবদ্বীপে। বৃহস্পতিবার গভীর রাতে চরব্রহ্মনগর গৌরনগরের বাড়ি থেকে টোটোটি চুরি যায়। শুক্রবার ওই পঞ্চায়েত সদস্য নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
নবদ্বীপ ব্লকের চরমাজদিয়া-চরব্রহ্মনগর পঞ্চায়েতের গৌরনগরের বাসিন্দা তথা ১৯৩ বুথের পঞ্চায়েত সদস্য সঞ্জিত সেনের টোটোটি চুরি গিয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ ভাড়া খেটে টোটো নিয়ে তিনি বাড়ি ফেরেন। প্রতিদিনের মতো তিনি তাঁর ঘরের জানলার পাশে বাড়ির উঠোনে টোটো রাখেন। এরপর রাত ২টো নাগাদ ঘুম থেকে উঠে দেখেন কে বা কারা তাঁর টোটো চুরি করে নিয়ে গিয়েছে। রাতেই তিনি বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও টোটোর হদিশ পাননি। শুক্রবার দুপুরে তিনি নবদ্বীপ থানায় টোটো চুরির অভিযোগ দায়ের করেন।
সঞ্জিতবাবু বলেন, গত এপ্রিল মাসে ধার করে পুরনো এই টোটোটি কিনেছিলাম। টোটো চালিয়ে এবং স্থানীয় একটি সব্জি বাজারে কাজ করে সংসার চালায়। গতকাল ভাড়া খেটে রাত সাড়ে ১০টায় বাড়ি ফিরি। এরপর পঞ্চায়েতের বিভিন্ন কাজকর্মও করি। আমার টোটো এভাবে চুরি হয়ে যাবে ভাবতে পারিনি।