সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপে ফাঁকা বাড়ির তালা ভেঙে সোনার গয়না সহ নগদ টাকা চুরি গিয়েছে। রবিবার রাতে শহরের তিলিপাড়ায় এঘটনা ঘটে। সোমবার সকালে ওই বাড়ির মহিলা নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন। সবমিলিয়ে, প্রায় দেড় লক্ষ টাকার জিনিস চুরি হয়। রবিবার রাত ৯টা নাগাদ বাড়িতে তালা দিয়ে ওই বধূ কালনার বাড়িতে গিয়েছিলেন। সোমবার সকালে এক বান্ধবী তাঁকে ফোন করে জানান, তাঁর বাড়ির তালা ভেঙে জিনিসপত্র চুরি হয়েছে। তিনি তাড়াতাড়ি নবদ্বীপে ফিরে দেখেন, সোনার কানের দুল, শাঁখা বাঁধানো, সোনারুপোর বেশ কিছু গয়না ও নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা চুরি হয়েছে। তাঁর সন্দেহ, পাশের ঘরের ভাড়াটে চুরি করে পালিয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।



