Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপে পড়ুয়াদের নিয়ে ট্রাফিক পুলিসের র‌্যালি

নবদ্বীপে পড়ুয়াদের নিয়ে ট্রাফিক পুলিসের র‌্যালি
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ ট্রাফিক গার্ডের উদোগে শুক্রবার ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ নিয়ে র‌্যালি বের করা হয়। এদিন নবদ্বীপ আরসিবি সারস্বত মন্দির বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে র‌্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। ওই স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ট্রাফিক পুলিসের কর্মীরাও র‌্যালিতে অংশ নেন।
Advertisement
নবদ্বীপ ট্রাফিক পুলিসের সাব-ইন্সপেক্টর তন্ময় মোদক বলেন, পুলিস সুপারের নির্দেশে এই র‌্যালি বের করা হয়। পড়ুয়াদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষ, টোটোচালক, গাড়িচালক ও বাইক চালকদের সচেতন করা হয়। তবে মূলত গাড়ি ও বাইক চালকদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতেই র‌্যালি হয়েছে। বাইক চালকদের হেলমেট পরা, গাড়ি চালকদের সিটবেল্ট পরা, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালানো, ট্রাফিক সিগন্যাল মেনে চলার আবেদন জানানো হয়। শহরের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা শিক্ষক বৃন্দাবন মণ্ডল, ট্রাফিকের এএসআই সত্যানন্দ পাত্র, ওয়াসিম বারি খান, সনাতন চট্টোপাধ্যায় সহ অন্যরা র‌্যালিতে অংশ নেন।
সম্পর্কিত সংবাদ