Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপে নিখোঁজ এক ব্যক্তি

নবদ্বীপে নিখোঁজ এক ব্যক্তি
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: এক নিখোঁজ ব্যক্তির পরিবারের তরফে নবদ্বীপ থানায় ডায়েরি করা হল। ৩ নভেম্বর নবদ্বীপের প্রাচীন মায়াপুরের বাসিন্দা পলক নাথ (৪৩) কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর আর ঘরে ফেরেননি। বিভিন্ন জায়গায় খুঁজেও ছেলের সন্ধান না পেয়ে মঙ্গলবার পলকবাবুর বৃদ্ধ বাবা শচীনন্দন নাথ থানায় নিখোঁজ ডায়েরি করেন। প্রাচীন মায়াপুরের শিবচন্দ্র সিংহরায় রোডের বাসিন্দা শচীনন্দনবাবু বলেন, ৩ নভেম্বর বিকেলে ছেলে বাড়ি থেকে বেরিয়ে ছিল। এখনও সে বাড়ি ফেরেনি। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ