Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপে নৌকা থেকে পড়ে একজন নিখোঁজ

নবদ্বীপে নৌকা থেকে পড়ে একজন নিখোঁজ
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নবদ্বীপ: ভাগীরথী নদীতে নৌকো থেকে পড়ে গিয়ে নিখোঁজ হলেন এক ব্যক্তি। শনিবার রাতে নবদ্বীপ ফেরিঘাটের ঘটনা। নিখোঁজ ওই ব্যক্তির নাম বিশু দাস। বাড়ি নবদ্বীপ পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের প্রতাপনগর লিঙ্ক রোডে। শনিবার রাত ৯-১৫ মিনিট নাগাদ নবদ্বীপঘাট সংলগ্ন স্বরূপগঞ্জঘাট থেকে নৌকা পার হয়ে নবদ্বীপে ফিরছিলেন। কোনওভাবে তিনি নৌকা থেকে জলে পড়ে যান। রবিবার সকাল থেকে স্পিড বোট নিয়ে নদীতে নিখোঁজ ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করে ক্যুইক টিমের সদস্যরা। এমনকী বিকাল পর্যন্ত ডুবুরি নামিয়ে তাঁর খোঁজে তল্লাশি চালানো হলেও কোনও সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় কাউন্সিলর ঝন্টু লাল দাস বলেন, গতকাল রাত সোয়া নটা নাগাদ স্বরূপগঞ্জ থেকে নৌকা করে বাড়ি ফিরছিলেন। ফেরার সময় মাঝ নদীতে এসে যেভাবেই হোক নৌকা থেকে এক ব্যক্তি জলে পড়ে যান। জানা গিয়েছে, নৌকার মাঝিরা দেখেছে একটা লোক নৌকা থেকে জলে পড়ে গিয়েছে। রবিবার সকাল থেকে নবদ্বীপ থানা ও ক্যুইক টিমের সদস্যরা ওই ব্যক্তিকে খোঁজাখুঁজি শুরু করে। এদিন সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির কোনও খোঁজ পাওয়া যায়নি।
Advertisement
অন্যদিকে নবদ্বীপে পরিক্রমায় বেরিয়ে নিখোঁজ হয়ে গেলেন ৭৫ বছরের এক বৃদ্ধা। নাম সখিবালা দাস। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনা কাকদ্বীপ থানার সতীশনগরে। রবিবার দুপুরে নিখোঁজ বৃদ্ধার বোন শিবানী দাস নবদ্বীপ থানায় নিখোঁজ ডায়েরি করেন। পুলিস ওই বৃদ্ধার খোঁজ চালাচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ