Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপে নাবালিকাকে যৌন হেনস্তা, ধৃত যুবক

নবদ্বীপে নাবালিকাকে যৌন হেনস্তা, ধৃত যুবক
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিস। ঘটনাটি ঘটেছে নবদ্বীপ প্রাচীন মায়াপুর এলাকায়। ওই নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে পকসো আইনে সোমবার রাতে অভিযুক্ত যুবককে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম সীতেশ বর্মন। বাড়ি প্রাচীন মায়াপুর জাতীয় বিদ্যালয় পাড়া এলাকায়। নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে,ওই নাবালিকা মাছ কিনে অভিযুক্তের বাড়ির সামনে দিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় অভিযুক্ত ওই নাবালিকাকে তার ঘরে টেনে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এমনকী তার শ্লীলতাহানির চেষ্টা করে। সেই সময় ওই নাবালিকা কোনওরকম পালিয়ে এসে বাড়িতে মাকে সব ঘটনা বলে। সোমবার ওই নাবালিকার মা অভিযুক্তর নামে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার ধৃত যুবককে কৃষ্ণনগরের বিশেষ আদালতে পাঠানো হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ