Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপে নাবালিকা নিখোঁজ, অপহরণের অভিযোগ দায়ের

নবদ্বীপে নাবালিকা নিখোঁজ, অপহরণের অভিযোগ দায়ের
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: বুধবার সন্ধ্যায় দোকানে জিনিস কিনতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ নবদ্বীপের এক নাবালিকা। নাবালিকার পরিবারের পক্ষ থেকে ওই রাতেই নবদ্বীপ থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিস ওই নাবালিকার খোঁজে তল্লাশি চালাচ্ছে। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে,গত ২৭ নভেম্বর নবদ্বীপ চটির মাঠ এলাকার বছর চোদ্দর ওই নাবালিকা সন্ধ্যায় বাড়ি থেকে দোকান যাবে বলে বের হয়। রাত হয়ে গেলেও আর সে বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও ওই নাবালিকার সন্ধান পায়নি। পরে তারা জানতে পারেন পূর্ব বর্ধমান জেলার মাধাইপুরের রাজু সর্দার নামে এক যুবক ওই নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে গিয়েছে। রাতেই ওই নাবালিকার বাবা নবদ্বীপ থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছে। পুলিস নাবালিকাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি অপহরণকারী যুবকের খোঁজ চালাচ্ছে।
সম্পর্কিত সংবাদ