সংবাদদাতা, নবদ্বীপ: মঙ্গলবার সন্ধ্যায় প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ নবদ্বীপের এক নাবালিকা। নাবালিকার পরিবারের পক্ষ থেকে ওই রাতেই নবদ্বীপ থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিস ওই নাবালিকার খোঁজে তল্লাশি চালাচ্ছে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় নবদ্বীপ প্রতাপনগর এলাকার বছর সতেরোর ওই নাবালিকা বাড়ি থেকে পড়তে যাবে বলে বের হয়। রাত হয়ে গেলেও আর সে বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও ওই নাবালিকার কোনও খোঁজ পায়নি। তারপরে ওই রাতেই নাবালিকার মা নবদ্বীপ থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। পুলিস নাবালিকাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।



