Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপে মায়ের সঙ্গে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর জখম শিশু

নবদ্বীপে মায়ের সঙ্গে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর জখম শিশু
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: মায়ের হাত ধরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক পাঁচ বছরের শিশু গুরুতর জখম হয়েছে। তার ডান পা পুরো ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। শনিবার সকালে নবদ্বীপের বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জখম শিশুর নাম সমন্বয় মণ্ডল। বাড়ি পূর্ব মেদিনীপুরের দুর্গাচক থানার বাণেশ্বর চকে। জখম শিশুকে প্রথমে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। জিআরপি জানিয়েছে, সমন্বয় বাবা-মা ও পরিবারের অন্যদের সঙ্গে মায়াপুরে বেড়াতে এসেছিল। এদিন সকালে তারা বাড়ি ফেরার উদ্দেশ্যে নবদ্বীপের বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশন থেকে হাওড়াগামী ডাউন ট্রেনে উঠছিল। প্রথমে সমন্বয়ের মা শিশুসন্তানকে নিয়ে ট্রেনে উঠলেও পরিবারের অন্যরা সেই ট্রেনে উঠতে পারেননি। এরপর ট্রেন ছেড়ে দেয়। পরিবারের অন্যরা মা ও শিশুকে ট্রেন থেকে নামতে নিষেধ করেন। তা সত্ত্বেও সমন্বয়ের মা শিশুসন্তানকে নিয়ে ট্রেন থেকে ঝাঁপ দেন। তাঁর আঘাত কম লাগলেও সমন্বয় লাইনের মধ্যে পড়ে গিয়ে গুরুতর জখম হয়। জিআরপি ও স্থানীয়দের সহযোগিতায় তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ