Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপে মহাপ্রভুর টোল মন্দিরে গৌর মহোৎসব শুরু হচ্ছে আজ

নবদ্বীপে মহাপ্রভুর টোল মন্দিরে গৌর মহোৎসব শুরু হচ্ছে আজ
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: আজ শুক্রবার থেকে চৈতন্যভূমি নবদ্বীপের শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর টোল মন্দিরে গৌর মহোৎসব শুরু হচ্ছে। এবার পঞ্চদশ বার্ষিকী গৌর মহোৎসব। এই উৎসব ঘিরে উন্মাদনা দেখা দিয়েছে প্রাচীন ঐতিহ্যবাহী পোড়ামাতলা রোড বাগচীপাড়া মোড়ের শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর টোল মন্দিরে। উৎসব চলবে রবিবার পর্যন্ত। 
Advertisement
শ্রীমন মহাপ্রভুর আজ্ঞামালা গ্রহণ ও শুভ অধিবাসের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হবে। এদিন সকালে শ্রীগুরু করুণা নিকেতনের ছাত্রবৃন্দের পরিবেশনায় অনুষ্ঠিত হবে ভক্তি গ্রন্থ পারায়ণ। এই উৎসব হবে তিন দিনব্যাপী। বিভিন্ন দিনে রামায়ণ, লীলা কীর্তন, রাস কীর্তন ভাগবত পাঠ, নামকীর্তন ভক্তিগীতি অনুষ্ঠিত হবে। ২৪ নভেম্বর, রবিবার শেষ দিনে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে নগর সংকীর্তন হবে। দুপুরে সপার্ষদ শ্রীমন মহাপ্রভুর ভোগ আরাধনা ও মহোৎসব অনুষ্ঠিত হবে।
মন্দিরের বর্তমান সেবায়েত সুদিন গোস্বামী বলেন, আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর সহধর্মিনী বিষ্ণুপ্রিয়ার পরিবারের পরম্পরা অক্ষুন্ন রেখে এই অনুষ্ঠানকে সুন্দরভাবে সম্পন্ন করার চেষ্টা করছি। বাংলা তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা অংশগ্রহণ করেছেন। 
প্রায় ২৫০ বছরের প্রাচীন এই মন্দির বিষ্ণুপ্রিয়া বংশের প্রভুপাদ অবনী মোহন গোস্বামী এই উৎসব শুরু করেছিলেন। সেই ধারা বজায় রেখে আজও অনুষ্ঠিত হয় শ্রীশ্রীগৌর মহোৎসব। অবনী মোহন গোস্বামীর ১৪ তম প্রজন্ম বর্তমানে এই উৎসব পরিচালনা করছেন।
সম্পর্কিত সংবাদ