সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ আজাদ হিন্দ ক্লাব পরিচালিত টি-২০ লিগ কাম নক আউট ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে পাঁচ উইকেটে জয়ী হল নবদ্বীপ সাউথ স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার স্থানীয় প্যাক কোম্পানির মাঠে এই টুর্নামেন্টে মুখোমুখি হয় সাউথ স্পোর্টি ক্লাব ও নবদ্বীপ শচীন-সৌরভ ফ্যান ক্লাব। এদিন সাউথ স্পোর্টিং ক্লাব টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। শচীন-সৌরভ ফ্যান ক্লাব ১৯.২ ওভারে সব উইকেটে হারিয়ে ১০৬ রান করে। জবাবে ব্যাট করতে নেমে সাউথ স্পোর্টিং ক্লাব ১১.১ ওভারে ৫ উইকেটে ১১০ রান করে জয়ী হয়। সাউথ স্পোর্টিং ক্লাবের গৌরব যাদব ২৮ বলে ৫৯ রান করেন। তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। এদিন খেলা দেখতে দর্শকেদের ভালো ভিড় ছিল। আজ শুক্রবার মুখোমুখি হবে কালিকা ইয়ং অ্যাথলেটিক ক্লাব ও পোড়াঘাট গৌরগঙ্গা স্পোর্টিং ক্লাব।



