সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপের আজাদ হিন্দ ক্লাব পরিচালিত টি-২০ লিগ কাম নকআউট ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে সাত উইকেটে জয়ী হল নবদ্বীপ স্টুডেন্ট স্টাফ। সোমবার স্থানীয় প্যাক কোম্পানির মাঠে এই টুর্নামেন্টে তারা স্কুল অব ক্রিকেট টিমের মুখোমুখি হয়েছিল। এদিন টসে জিতে স্কুল অব ক্রিকেট টিম প্রথমে ব্যাট করে। তারা ২০ ওভারে ৮ উইকেটে ১৭৩ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে স্টুডেন্ট স্টাফ ১৭ ওভারে ৩ উইকেটে ১৭৯ রান করে জয়ী হয়। স্টুডেন্ট স্টাফের সুদীপ্ত দাস চার ওভার বল করে ১৭ রান দিয়ে তিনটি উইকেট নেন। তিনি ব্যাট হাতে ২৯ বলে ৫০রান করে অপরাজিত থাকেন। সুদীপ্তই ম্যান অব দ্য ম্যাচ হন। এদিন মাঠে খেলা দেখতে বহু ক্রিকেটপ্রেমী মানুষ ভিড় করেন।



