Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপে কুঁড়েঘরে আগুন লাগানো কাণ্ডে ধৃত যুবক

নবদ্বীপে কুঁড়েঘরে আগুন লাগানো কাণ্ডে ধৃত যুবক
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নবদ্বীপ: আমবাগানের ভিতরে থাকা একটি কুঁড়েঘরে আগুন লাগানোর অভিযোগে শনিবার সকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটে নবদ্বীপ থানার বামুনপুকুর কাজিপাড়ায়। ধৃতের নাম মীর আব্দুল আনোয়ার। তারও বাড়ি বামুনপুকুর কাজিপাড়ায়। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, মায়াপুর–বামুনপুকুর ১নম্বর পঞ্চায়েতের বামুনপুকুর এলাকার বাসিন্দা মীর সাহিনুর হক। অভিযোগ, গত ১২ ফেব্রুয়ারি গভীর রাতে কেউ তাঁর আমবাগানের ভিতরের কুঁড়েঘরটিতে আগুন লাগিয়ে দেয়। এরপরই ১৩ ফেব্রুয়ারি মায়াপুর পুলিস ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিস ঘটনায় যুক্ত থাকার সন্দেহে মীর আব্দুল আনোয়ারকে গ্রেপ্তার করে। নবদ্বীপে নাবালিকা অপহরণ: গত ৮ ফেব্রুয়ারি বাড়ি থেকে বেরিয়ে নবদ্বীপের এক নাবালিকা নিখোঁজ হয়। তার পরিবারের পক্ষ থেকে ১৫ ফেব্রুয়ারি, শনিবার নবদ্বীপ থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছে। ওই নাবালিকার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ৮ ফেব্রুয়ারি আনুমানিক বেলা ১১টায় নবদ্বীপের স্বরূপগঞ্জ পঞ্চায়েত এলাকার বছর পনেরোর ওই নাবালিকা বাড়ি থেকে বের হয়। রাত হয়ে গেলেও সে আর বাড়ি ফেরে না। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মেয়ের কোনও খবর পাননি। এরপর ৯ ফেব্রুয়ারি তাঁরা জানতে পারেন, প্রলোভন দেখিয়ে তাঁদের মেয়েকে অপহরণ করা হয়েছে। শনিবার নাবালিকার মা থানায় গিয়ে নবদ্বীপ চন্দ্র কলোনি মালঞ্চ পাড়ার চারজনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন। পুলিস নাবালিকাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ