সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপে দুর্ঘটনায় প্রৌঢ়ের মৃত্যুতে বাইক চালক যুবককে গ্রেপ্তার করেছে নবদ্বীপ থানার পুলিস। শনিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম সানোয়ার শেখ। বাড়ি নবদ্বীপ তিওরখালিতে। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ২৩ ডিসেম্বর নবদ্বীপ মহেশগঞ্জ কুটিরপাড়ার সঞ্জয় সর্দার নামে একজন প্রৌঢ় বাইকের ধাক্কায় জখম হন। এরপর বাইক নিয়ে পালিয়ে যায় ওই যুবক।
Advertisement
স্থানীয় লোকজন গুরুতর জখম অবস্থায় ওই সঞ্জয়বাবুকে মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি ঘটায় শক্তিনগর জেলা হাসপাতাল হয়ে তাকে নিয়ে যাওয়া হয় কল্যাণী হাসপাতালে। গত ২৫ ডিসেম্বর সেখানেই তাঁর মৃত্যু হয়। গত ২৮ ডিসেম্বর প্রৌঢ়ের পরিবারের লোকজন নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিস অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে।



