Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপে বাড়িতে ঢুকে যুবককে মারধরে অভিযুক্ত ৩

নবদ্বীপে বাড়িতে ঢুকে যুবককে মারধরে অভিযুক্ত ৩
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নবদ্বীপ: সরস্বতী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় নাচকে কেন্দ্র করে অশান্তি। তার জেরে বাড়িতে ঢুকে এক যুবককে মারধরের অভিযোগ উঠল গ্রামেরই তিনজনের বিরুদ্ধে। বুধবার রাতে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু লাগোয়া ফরেস্টডাঙার বালিরচরে এঘটনা ঘটেছে। ভীম চৌধুরী নামে ওই যুবক বৃহস্পতিবার দুপুরে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
ভীমবাবুর অভিযোগ, বুধবার রাতে গ্রামে সরস্বতী প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নাচানাচি ঘিরে অশান্তির জেরে তাঁর ছেলেকে মারধর করা হয়। ছেলেকে ছাড়াতে গেলে তাঁকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এরপর তিনি বাড়ি ফিরে আসেন। ওই যুবক বলেন, এরপর গ্রামের কালু চৌধুরী, বিকাশ চৌধুরী ও ধনঞ্জয় চৌধুরী বাড়িতে ঢুকে আমাকে হুমকি দেওয়ার পাশাপাশি অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করলে ওরা আমাকে ধাক্কা মেরে ঘরের মেঝেয় ফেলে দেয়। এরপর লাথি-ঘুষি মারতে থাকে। বাড়িতে থাকা ভাঙা বাঁশ দিয়ে মেরে আমার পা ভেঙে দেয়। আমি নবদ্বীপ হাসপাতালে চিকিৎসা করিয়েছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ