Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপে বিশেষভাবে সক্ষম শিশুদের শনাক্তকরণ শিবির

নবদ্বীপে বিশেষভাবে সক্ষম শিশুদের শনাক্তকরণ শিবির
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপে বিশেষভাবে সক্ষম শিশুদের সহায়ক সরঞ্জাম দেওয়া হবে। সেজন্য বুধবার ওই শিশুদের শনাক্তকরণে শিবির হল। জেলা সমগ্র শিক্ষা মিশনের সহায়তায় এবং ‘এলিমকো’র তত্ত্বাবধানে শহরের সরকারপাড়া আরবান সার্কেল অফিসে ওই শিবির হয়। সেখানে নবদ্বীপ, আরবান ও উত্তর সার্কেলের বিশেষভাবে সক্ষম শিশুদের শনাক্ত করা হয়। 
Advertisement
এদিনের শিবিরে প্রাথমিক থেকে উচ্চপ্রাথমিক বিদ্যালয়ের ৫৪জন বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীকে চিহ্নিত করা হয়। তাদের প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হবে। শিবিরে নবদ্বীপ উত্তর সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক জানবাস শেখ ও নবদ্বীপ শহর সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক শ্রেয়া চক্রবর্তী উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ