সংবাদদাতা, নবদ্বীপ: মঙ্গলবার নবদ্বীপে এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম রণজিৎচন্দ্র সাধুখাঁ(৭৯)। বাড়ি নবদ্বীপ পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বুঁইচারাপাড়ায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই বৃদ্ধকে বাড়ির বাথরুমের বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। এরপর তাঁকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এবিষয়ে পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে ওই বৃদ্ধ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন ওই বৃদ্ধ। এদিন মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিস।



