Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপে ১৩ দলীয় ক্রিকেট প্রতিযোগিতার সূচনা

নবদ্বীপে ১৩ দলীয় ক্রিকেট প্রতিযোগিতার সূচনা
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং ভাগীরথী পূর্ব পাড় স্পোর্টস অ্যাসোসিয়েশনের পরিচালনায় ১৩ দলীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু হল। শনিবার মহেশগঞ্জ তেজপাতার মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিযোগিতার সূচনা হয়। নদীয়া জেলা পরিষদের উপাধ্যক্ষ অজয় কর ও নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তাপস ঘোষ টুর্নামেন্টের উদ্বোধন করেন। এদিন উদ্বোধনী ম্যাচে সূর্য সঙ্ঘ, মাজদিয়া পূর্বপাড়া একাদশকে হারিয়ে জয়ী হয়। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সূর্য সঙ্ঘ। তারা ২০ ওভারে পাঁচ উইকেটে ১৭৫ রান তোলে। পরে ব্যাট করতে নেমে মাজদিয়া পূর্বপাড়া একাদশ মাত্র ১৪.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ৭৬ রান করে। ৯৯ রানে জয়ী হয় সূর্য সঙ্ঘ। এদিন সূর্য সঙ্ঘের রাজ দত্ত ৩৫ বলে ৫২ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন।
Advertisement
সম্পর্কিত সংবাদ