Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

নববর্ষে শিশুদের পাশে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স

নববর্ষে শিশুদের পাশে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সম্প্রতি গুরুকুল শিশু নিবাসের শিশুদের নিয়ে ইংরেজি নববর্ষের উৎসব পালন করল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। প্রতি বছর নানা অনুষ্ঠানের মাধ্যমে এই জুয়েলারি হাউস নতুন বছরকে বরণ করে নেয়। খেলাধুলো ও আনন্দের পাশে শিশুদের প্রতিভা প্রকাশের জন্য প্রস্তুত থাকে একটি মঞ্চ। পড়াশোনা ও খেলাধুলোর সামগ্রী, তাদের পুষ্টির জোগান দেবে এমন কিছু খাবার, কেক এবং চকোলেট সবই ছিল উপহারের তালিকায়। এই বর্ষবরণ উৎসবে বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বামী গিরিজানন্দ মহারাজ। ছিল পেটপুজোরও দারুণ আয়োজন। এই প্রসঙ্গে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর কর্ণধার রূপক সাহা বলেন, ‘আমরা এমন এক প্রতিষ্ঠান যারা জুয়েলারি শোরুমের চার দেওয়ালের বাইরেও নানা কিছু আয়োজন করি।  সমাজের যে কোনও প্রয়োজনে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি।’ সংস্থার আর এক কর্ণধার অর্পিতা সাহা বলেন, ‘আমরা সর্বদা অসহায়, পরিত্যক্ত, আশ্রয়হীন নারী ও শিশুদের উদ্ধারে সাহায্যমূলক উদ্যোগের পাশে থাকার চেষ্টা করি। সেখানেই আমরা খুঁজে পাই এমন প্রয়াসের সার্থকতা।’ নববর্ষ উদযাপনের শেষ পর্বে ছিল ফুটপাতবাসীদের জন্য কম্বল ও শুকনো খাবার বিতরণের কর্মসূচি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ