নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বৃহস্পতিবার কোচবিহারের বলরামপুর চৌখুশি গ্রামে প্রখ্যাত ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী নায়েব আলি টেপুর ১১৫ তম জন্মদিবস পালিত হল। সকালে শিল্পীর কবরস্থানে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানান নায়েব আলি টেপু স্মরণ সমিতির সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ২০১০ সালে ওই কবরস্থান পাকা করা হয়েছিল। এদিনের অনুষ্ঠানে নায়েব আলি টেপুর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আগামী ৩০-৩১ ডিসেম্বর মূল অনুষ্ঠান হবে।



