Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্যজুড়ে পালিত নজরুল জয়ন্তী

রাজ্যজুড়ে পালিত নজরুল জয়ন্তী
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: যথাযোগ্য মর্যাদায় বিদ্রোহী কবি নজরুল ইসলামের ১২৬তম জন্ম দিবস পালিত হল। উলুবেড়িয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং উলুবেড়িয়া পুরসভার সহযোগিতায় অনুষ্ঠান হয়। কবিকে শ্রদ্ধা জ্ঞাপন করেন মন্ত্রী পুলক রায়। মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর আমতার উদ্যোগে আমতা ১ নং ব্লকের ভাণ্ডারগাছা গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় পানপুর শশীভূষণ উচ্চ বিদ্যালয়ে নজরুল জয়ন্তী পালন করা হয়। বাগনানের আগুনসী গ্রামে কবির জন্মদিন পালন করা হয়। ১৯২৬ সালে আগুনসী গ্রামে কাজি নজরুল ইসলামের পদার্পণ ঘটেছিল।

Advertisement

নজরুল জয়ন্তী উপলক্ষ্যে চুঁচুড়া রবীন্দ্রভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায়, জেলশাসক মুক্তা আর্য সহ বিশিষ্টরা কবির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। জেলা তথ্যসংস্কৃতি আধিকারিক প্রদীপ্ত আচার্য বলেন, প্রায় ২২টি সংস্থা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে। সকালে হুগলি-চুঁচুড়া নজরুল স্মৃতি রক্ষা কমিটিও অনুষ্ঠানের আয়োজন করেছিল। চুঁচুড়ার জেলা সংশোধনাগারের সামনে সেই অনুষ্ঠান হয়েছে। প্রসঙ্গত, বিদ্রোহী কবি সাবেক চুঁচুড়া সংশোধনাগারে কারাবাস করেছিলেন।
বনগাঁ মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে এবং পুরসভার সহযোগিতায় নজরুল জয়ন্তী অনুষ্ঠিত হয়। বনগাঁ নীলদর্পণ পেক্ষাগৃহে আবৃত্তি, গান, ছড়া, নাচের মধ্য দিয়ে কবিকে শ্রদ্ধা জানানো হয়। কবির প্রতিকৃতিতে মাল্যদান করেন বিশিষ্টজনেরা। মহকুমা তথ্য আধিকারিক গোপাল সাহা বলেন, ‘বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযথ শ্রদ্ধায় কবিকে স্মরণ করা হয়।’

Advertisement
সম্পর্কিত সংবাদ