Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬

দিল্লিতে বৈঠক নবীন-শুভেন্দুর

মঙ্গলবার সন্ধ্যায় জরুরি ভিত্তিতে দিল্লি এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, রাতেই কলকাতা ফেরার জন্য বিমানবন্দরে পৌঁছান তিনি।

দিল্লিতে বৈঠক নবীন-শুভেন্দুর
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মঙ্গলবার সন্ধ্যায় জরুরি ভিত্তিতে দিল্লি এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, রাতেই কলকাতা ফেরার জন্য বিমানবন্দরে পৌঁছান তিনি। 

Advertisement

জানা গিয়েছে, রাজ্য মন্ত্রিসভার নয়া সদস্যদের দপ্তর বণ্টনের আগে প্রয়োজনীয় অনুমোদন নিতেই দিল্লিতে এসেছিলেন শুভেন্দু। এদিন এয়ারপোর্ট যাওয়ার সময় বিজেপি সভাপতি নীতিন নবীনের  সরকারি বাসভবনে যান শুভেন্দু। সাংগঠনিক রদবদল সংক্রান্ত আলোচনা হয়েছে বলে খবর। এদিকে, তৃণমূল নেতাদের বিজেপিতে যোগদান প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানান, ‘আপাতত বিজেপিতে তৃণমূলের কোনো স্থান নেই। বিনা কারণে দুর্নীতিবাজ দলের নেতাকর্মীদের বিজেপিতে যোগদান করানো হবে কেন? বিজেপির কোনোমতেই তৃণমূলীকরণ হবে না।’ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন বসু।

Advertisement
সম্পর্কিত সংবাদ