Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রাকৃতিক বিপর্যয়ের জেরে সাময়িকভাবে স্তব্ধ বারাসত-টাকি রোড, বন্ধ যান চলাচল

বারাসত টাকি রোডে প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ভেঙে পড়ল তোরণ। যার জেরে টাকি রোডে বন্ধ রয়েছে যান চলাচল। ঘটনাস্থলে হাজির হয়েছে বারাসত থানার পুলিশ।

প্রাকৃতিক বিপর্যয়ের জেরে সাময়িকভাবে স্তব্ধ বারাসত-টাকি রোড, বন্ধ যান চলাচল
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বারাসত টাকি রোডে প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ভেঙে পড়ল তোরণ। যার জেরে টাকি রোডে বন্ধ রয়েছে যান চলাচল। ঘটনাস্থলে হাজির হয়েছে বারাসত থানার পুলিশ। ইতিমধ্যেই প্যান্ডেল নির্মাণ সংস্থার একজনকে আটক করেছে বারাসাত থানার পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, যে গেট নির্মাণ করা হয়েছিল তার খুঁটি পোতার ক্ষেত্রে ডেকোরেটর্সের পক্ষ থেকে সঠিক নিয়ম মানা হয়নি। যে কারণেই আচমকা দমকা হাওয়ায় ভেঙে পড়েছে এই ওভারহেড গেটটি।  বৃষ্টির কারণে সাধারণ মানুষের কোনও ক্ষয়ক্ষতি না হলেও একটি টোটো সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত। অল্পের জন্যই বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন বেশ কয়েকজন সাধারণ পথচলতি মানুষ।

Advertisement
সম্পর্কিত সংবাদ