Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতায় জাতীয় লোক আদালতের আদায় ৩০০ কোটিরও বেশি টাকা

শনিবার বসেছিল জাতীয় লোক আদালত। তারই অঙ্গ হিসাবে এদিন কলকাতাতেও বসে বিশেষ লোক আদালত। কলকাতা লিগ্যাল এইডের উদ্যোগে চলা এই লোক আদালতে বসেছিল মোট ৪২টি বেঞ্চ।

কলকাতায় জাতীয় লোক আদালতের আদায় ৩০০ কোটিরও বেশি টাকা
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার বসেছিল জাতীয় লোক আদালত। তারই অঙ্গ হিসাবে এদিন কলকাতাতেও বসে বিশেষ লোক আদালত। কলকাতা লিগ্যাল এইডের উদ্যোগে চলা এই লোক আদালতে বসেছিল মোট ৪২টি বেঞ্চ। লিগ্যাল এইডের সচিব তথা বিচারক অর্পিতা ঘোষ জানান, এদিন কলকাতা নগর দেওয়ানি ও কলকাতা নগর দায়রা আদালতে বসা ওই বেঞ্চে নিষ্পত্তি হয় প্রায় ৪৫ হাজার মামলা। আদায় করা অর্থের পরিমাণ ছিল ৩০০ কোটির উপর, যা এক কথায় নজিরবিহীন। তিনি জানান, এই লোক আদালতে ওঠা মামলার মধ্যে ছিল ট্রাফিক আইন ভঙ্গ, মোটর দুর্ঘটনা, ব্যাংক সংক্রান্ত মামলা ছাড়াও একাধিক ছোটখাট ফৌজদারি মামলা।

Advertisement

কলকাতার ব্যাঙ্কশাল কোর্টের অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তথা পূর্বতন সরকারি কৌঁসুলি প্রবীর মুখোপাধ্যায় এদিন বলেন, বহু ছোটখাট মামলা নানা আইনি জটের কারণে নিষ্পত্তি হতে গড়িয়ে যায় বছরের পর বছর। এই লোক আদালতের ফলে তা দ্রুত নিষ্পত্তি হয়ে থাকে। তাতে বিচারপ্রার্থীরা অনেকাংশে 
উপকৃত হন।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ