Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অমিত শাহের জন্য তিন ঘণ্টা বন্ধ জাতীয় সড়ক, আটকে অ্যাম্বুলেন্স

নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর রবিবার বারাসতে রোড-শো শুরু করেন অমিত শাহ। এমনকী রোড শো শেষের স্থানও হঠাৎ করে পরিবর্তিত হয়ে যায়।

অমিত শাহের জন্য তিন ঘণ্টা বন্ধ জাতীয় সড়ক, আটকে অ্যাম্বুলেন্স
  • ২৭ এপ্রিল, ২০২৬ ১৬:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর রবিবার বারাসতে রোড-শো শুরু করেন অমিত শাহ। এমনকী রোড শো শেষের স্থানও হঠাৎ করে পরিবর্তিত হয়ে যায়। রোড শোয়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা কর্মী, সমর্থকদের মধ্যে এনিয়ে অসন্তোষ দেখা যায়। শুধু তাই নয়, এদিন রোড শো শেষে মাত্র কয়েক মিনিট বক্তব্য রেখেই চলে যান মোদির সেনাপতি। বারাসতের বিজেপি প্রার্থী শঙ্কর চট্টোপাধ্যায়ের সমর্থনে এই কর্মসূচি হয়। এর জেরে প্রায় তিনঘণ্টা ধরে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। ফলে তীব্র ভোগান্তি হয় মানুষের। এর জেরে একাধিক অ্যাম্বুলেন্সও আটকে যায় রাস্তায়।

Advertisement

এই রোড শো ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ ছিল বেশি। বারাকপুর রোডে একটি স্কুলের সামনে থেকে রোড শো শুরু করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলোনি মোড়ে রোড শো শেষ হওয়ার কথা থাকলেও তা হেলাবটতলাতেই শেষ হয়ে যায়। ফলে কলোনি মোড়ে দাঁড়িয়ে থাকা কর্মী, সমর্থকদের মধ্যে এ নিয়ে অসন্তোষ দেখা যায়। বিকেল পাঁচটা থেকে রোড শো শুরু হওয়ার কথা, থাকলেও শুরু হয়েছে রাত আটটার পরে। স্বরাষ্ট্রমন্ত্রীর রোড শোয়ের জন্য বারাকপুর রোড ও হেলাবটতলা থেকে ডাকবাংলো মোড় পর্যন্ত জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় সন্ধ্যা ছ’টা থেকেই। ছুটির দিন হলেও মানুষকে বিশ্রিভাবে নাকাল হতে হয়েছে। সাধারণ মানুষের চোখে-মুখে সেই ক্ষোভের প্রতিফলন দেখা গিয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে রবিবারের রাতে বারাকপুর রোড থেকে ১২ নম্বর জাতীয় সড়কের দুই ধারে ভিড় জমিয়ে ছিলেন শহরের বাসিন্দা এবং পথচলতি মানুষ। রোড শো চলাকালীন দাঁড়িয়ে থাকা মানুষজন থেকে বিজেপি সমর্থকের দিকে লাল গোলাপের পাপড়ি ছিটিয়ে তাঁদের অভিবাদন জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Advertisement
সম্পর্কিত সংবাদ