Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

জাতীয় স্বাস্থ্য মিশনকর্মীদের ৫ হাজার টাকা ভাতা বাড়ল, রাজ্যে উপকৃত ৩৬ হাজার

রাজ্যবাসীর স্বাস্থ্যরক্ষায় যেসব কর্মসূচি বছরভর রূপায়িত হয়, সেগুলির অধিকাংশই জাতীয় স্বাস্থ্য মিশনের (এনএইচএম) আওতায়।

জাতীয় স্বাস্থ্য মিশনকর্মীদের ৫ হাজার টাকা ভাতা বাড়ল, রাজ্যে উপকৃত ৩৬ হাজার
  • ১৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যবাসীর স্বাস্থ্যরক্ষায় যেসব কর্মসূচি বছরভর রূপায়িত হয়, সেগুলির অধিকাংশই জাতীয় স্বাস্থ্য মিশনের (এনএইচএম) আওতায়। এই সর্বভারতীয় প্রকল্প শুধু রাজ্যে রূপায়ণের কাজেই নিয়োজিত কমবেশি ৩৬ হাজার কর্মী। তাঁদের মাসে ভাতা বাড়ল ৫ হাজার টাকা। ২০২৬-২০২৭ আর্থিক বছরে প্রযোজ্য হবে এই ভাতাবৃদ্ধি। ১ আগস্ট থেকে সুফল পাবেন কর্মীরা। রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি সূত্রে এই খবর জানা গিয়েছে। 

Advertisement

স্বাস্থ্যভবন সূত্রের খবর, দপ্তরের জাতীয় স্বাস্থ্য মিশন শাখায় প্রায় ৪২ ধরনের কর্মী চুক্তির ভিত্তিতে কাজ করেন। যেমন মেডিকেল অফিসার, স্পেশালিস্ট, আয়ুষ চিকিৎসক, নার্স, সিএইচও, সুপারভাইজার, কাউন্সেলার, ল্যাব টেকনোলজিস্ট প্রভৃতি অসংখ্য পদ। নয়া নির্দেশনামায় তাঁরা প্রত্যেকেই উপকৃত হবেন। যদিও ভাতাবৃদ্ধির পরিমাণ নিয়ে সন্তুষ্ট নন এনএইচএম কর্মীদের অনেকেই। তাঁরা জানান, নিজেদের কাজ তো বটেই, বহু সরকারি কর্মীর কাজও আমাদের দিতে করানো হয়। অবসরকালীন সুযোগ সুবিধা নেই বললেই চলে। সেই দিক থেকে ভাতা বা স্থায়ী বেতনবৃদ্ধি– দুটিই যদি পর্যাপ্ত পরিমাণে হতো, বলবার কিছু থাকত না।

Advertisement
সম্পর্কিত সংবাদ