কলকাতা, ১৪ মার্চ: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জোড়া সভা। সকাল থেকে মাঠে জড়ো হচ্ছেন কর্মী-সমর্থকেরা। সভার কারণে এদিন শহরে যান চলাচলে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে পুলিশ। ভোর চারটে থেকে রাত ৮টা পর্যন্ত জরুরি পরিষেবা, গ্যাস সিলিন্ডার, জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার ব্যতীত কোনো ভারী যানবাহন শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না।



