Bartaman Logo
১০ জুন, ২০২৬

নরেন্দর কা সারেন্ডার! যুদ্ধবিরতি: মোদিকে ফের আক্রমণ কংগ্রেস নেতৃত্বের

নরেন্দর কা সারেন্ডার! অমিতাভ বচ্চন অভিনীত হিন্দি ছবি ‘মুকাদ্দর কা সিকন্দর’র অনুকরণে এভাবেই  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছে কংগ্রেস।

নরেন্দর কা সারেন্ডার! যুদ্ধবিরতি: মোদিকে ফের আক্রমণ কংগ্রেস নেতৃত্বের
  • ৬ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নরেন্দর কা সারেন্ডার! অমিতাভ বচ্চন অভিনীত হিন্দি ছবি ‘মুকাদ্দর কা সিকন্দর’র অনুকরণে এভাবেই  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছে কংগ্রেস। এবার সেই আক্রমণের ঝাঁঝ আরও বাড়াচ্ছে হাতশিবির।  পহেলগাঁও ইস্যুতে সন্ত্রাসবাদ খতমে পাকিস্তানের সঙ্গে ‘যুদ্ধ জয়ে’র পরিস্থিতি তৈরি হওয়ার পরেও কেন আচমকাই সংঘর্ষবিরতি করলেন মোদি? কার কাছে সারেন্ডার করলেন তিনি? আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কাছে? প্রশ্ন তুলে লাগাতার আক্রমণ করছে কংগ্রেস। আগামীদিনেও তা অব্যাহত থাকবে বলেই দলীয় সূত্রে জানা গিয়েছে। আর এই কৌশলে আরও  জনপ্রিয় হিন্দি সিনেমার নাম, গানের লাইন ব্যবহার করা হবে।  তবে কি রাহুল গান্ধীকে বিজেপি যে ‘পাপ্পু’ বলে কটাক্ষ করে, তারই পাল্টা দেওয়ার পরিকল্পনা কংগ্রেসের? 

Advertisement

দলের মুখপাত্র তথা প্রাক্তন সাংসদ অজয় কুমার বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আমাদের নেতা রাহুল গান্ধী ঠিকই বলেছেন। ‘মোদি ডরপোক’। নরেন্দর সারেন্ডার করেছেন। তবে স্রেফ আমেরিকার কাছেই নরেন্দর কা সারেন্ডার নয়। আরও আছে। অজয় কুমার বলেন, দেশের এক ধনী ব্যবসায়ীর কাছেও তিনি সারেন্ডার করেছেন। সারেন্ডার করেছেন চীনের কাছেও। তা নাহলে ব্রক্ষ্মপুত্র নদের ওপর চীন সবচেয়ে বড় বাঁধ বানাচ্ছে জেনেও কেন চুপ প্রধানমন্ত্রী? উত্তর পূর্ব ভারত বিপদে পড়বে জেনেও কেন নরেন্দ্র মোদি কোনও কিছু বলছেন না? কেন না নরেন্দর কা সারেন্ডার। উপহাস কংগ্রেসের। ব্যবসায়ীর সঙ্গে বন্ধুত্বকে ‘শোলে’ সিনেমার ‘ইয়ে দোস্তি হম নেহি তোড়েঙ্গে’ এবং চীনের কাছে আত্মসমর্পনের অভিযোগকে ‘চাঁদনি চক টু চায়না’ সিনেমার চটুল গানের সঙ্গে একটি ভিডিও ক্লিপ তৈরি করেছে কংগ্রেস। সেটি সোশ্যাল মিডিয়ায় প্রচার করে মোদিকে কটাক্ষ ভাইরাল করতে চায় কংগ্রেস। প্রাক্তন আইপিএস অজয় কুমার বলেন, অপারেশন সিন্দুর আমরা সমর্থন করি। গোটা দেশবাসী করে। সেনার পরাক্রম নিয়ে কোনও সমালোচনা নয়। কিন্তু পাকিস্তানকে সন্ত্রাসবাদের সঠিক জবাব না দিয়ে কেন তড়িঘড়ি সরে আসতে বলা হল সেনাবাহিনীকে? কেন সংঘর্ষবিরতি? অথচ এরপরেও প্রধানমন্ত্রী অপারেশন সিন্দুর নিয়ে রাজনীতি করছেন। তা করতে দেব না। ক্ষমতা থাকলে সংসদের বিশেষ অধিবেশন ডেকে বিরোধীদের প্রশ্নের জবাব দিন দেখি মোদি? এভাবেই প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়েছে কংগ্রেস। 

Advertisement
সম্পর্কিত সংবাদ