Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

নারায়ণপুর বিস্ফোরণ: গ্রেপ্তার কানা শামিমের সহযোগী

নারায়ণপুর সুপারিবাগান এলাকায় বিস্ফোরণ-কাণ্ডে আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ।

নারায়ণপুর বিস্ফোরণ: গ্রেপ্তার কানা শামিমের সহযোগী
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নারায়ণপুর সুপারিবাগান এলাকায় বিস্ফোরণ-কাণ্ডে আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্ত কানা শামিম এবং বাড়ির দালাল শাহেনশাকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ। এবার মহম্মদ হোসেন নামে আরও একজনকে গ্রেপ্তার করা হল। রবিবার রাতে মধ্যমগ্রামের রাজবাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নারায়ণপুর থানা। পুলিশ জানিয়েছে, ধৃত হোসেন কানা শামিমের সহযোগী। বোমা মজুত করার পিছনে তারও হাত রয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

প্রসঙ্গত, বাড়ির দালাল মহম্মদ শাহেনশার মাধ্যমে সুপারিবাগানে বাড়ি ভাড়া নিয়েছিল মহম্মদ শামিম ওরফে কানা শামিম। খাবার আছে বলে শুক্রবার রাতে সে দুই তরুণকে দিয়ে ভাড়াবাড়িতে একটি ব্যাগ পাঠিয়েছিল। ওই ব্যাগেই ছিল শক্তশালী বোমা। ব্যাগ রেখে যাওয়ার ৫ মিনিটের মধ্যেই বিস্ফোরণ ঘটে। চাঙড় ভেঙে পাশের বাড়ির একজন জখমও হন। প্রথমে শামিম এবং পরে শাহেনশাকে গ্রেপ্তার করে পুলিশ। এবার আরও একজনকে গ্রেপ্তার করা হল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে হোসেনের যোগ পাওয়া গিয়েছে। কানা শামিমের সঙ্গে তার যোগাযোগ ছিল। ব্যাগের ভিতর যে বোমা রয়েছে, সেই বোমা যে ভাড়াবাড়িতে মজুত করা হচ্ছে, তাও জানত হোসেন। এই বিস্ফোরণ-কাণ্ডে তার কী কী ভূমিকা ছিল, আরও কার সঙ্গে যোগাযোগ রয়েছে, খতিয়ে দেখছে পুলিশ। বোমা তৈরি থেকে মজুত পর্যন্ত আরও অনেকেই যুক্ত রয়েছে। পুরো চক্রের কিনারা করতে চাইছেন তদন্তকারীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ